আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১

পাবনায় আমিরুল ইসলাম (২৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি হত্যার ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল পথসভা করেছেন নিহত পরিবার ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টায় নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গ থেকে লাশ নিয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভায় মিলিত হয়।

এ সময় নিহতের পরিবারের সদস্যরা বলেন, ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান তার লোকজন দিয়ে আমিরুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

উল্লেখ্য রোববার (১৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিরুল সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মুন্তাই হোসেনের ছেলে।

এই ঘটনায় পাবনা অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আলম জানান, এখনও কোনও মামলা দায়ের হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন আছে।
/এমআর/

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের