ধুনটে এমপিপুত্রসহ চার নেতাকে বহিষ্কারের প্রতিবাদে ঝাড়ু মিছিল

বগুড়া প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:২৯

বগুড়ার ধুনটে এমপি হাবিবর রহমানের ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনিসহ চার নেতাকে বহিষ্কারের প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রয়েছে। বহিষ্কারের নেপথ্যে থাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিএমআই নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকনের বিরুদ্ধে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে শতাধিক নারী ঝাড়ু মিছিল করেছেন। মিছিল থেকে দুই তাদের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়েছে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ মিলত হয়।

প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ধুনট পৌরসভা নির্বাচনে এমপি হাবিবর রহমানের ছেলে আওয়ামী লীগ নেতা আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও

ইমরুল কাদের সেলিম দলীয় প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিকের নৌকা প্রতীকের পক্ষে রাত-দিন পরিশ্রম করেছেন। আব্দুল হাই খোকনকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতেও এ সব ত্যাগী নেতারা নিরলসভাবে কাজ করেছেন। তারপরও সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যক্তিস্বার্থে এমপির ছেলেসহ দলের শীর্ষ নেতাদের অবৈধভাবে বহিষ্কার করেছেন।

তারা আরও বলেন, সরকারি প্রকল্পের অর্ধেক ভাগ না পেয়ে ১০টি ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এছাড়া সনি আগামীতে আওয়ামী লীগের সম্মেলনে প্রার্থী হওয়ার কারণেও তিনি (হাই) ক্ষুব্ধ। আর এর জের ধরেই উপজেলা আওয়ামী লীগের শীর্ষ ও ত্যাগী চার নেতাকে অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগেও ৫ জনকে বহিষ্কার করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা দলের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী