চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ২ পলিটেকনিক শিক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে এক দুর্ঘটনা তারা প্রাণ হারান। এ ঘটনায় ট্রাকটিকে পুলিশ আটক করতে পারলেও, চালক পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন।

নিহতরা হলো সদর পৌর এলাকার মিল্কী মহল্লার সেরাজুল ইসলামের ছেলে মিনারুল ও আরামবাগ মহল্লার সেলিমের ছেলে মোস্তাফিজ। তারা দু’জনেই বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র।

ওসি মোজাফফর হোসেন জানান, বেলা সাড়ে ১১টায় মিনারুল ও মোস্তাফিজ বাইসাইকেলে করে প্রবেশপত্র আনতে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে যায়। যাওয়ার পথে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।

ওসি বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও, চালক পলাতক রয়েছে। তবে চালককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী