ট্রাকের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৪

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর বাবু মোড়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চালকসহ ট্রাকটিকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

নিহতরা হলো– জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর এলাকার কালুপুর দক্ষিণপাড়ার সালেকুজ্জামানের ছেলে আব্দুল হামিদ (২৪) এবং একই এলাকার রাশেদের ছেলে আব্দুর রহিম (২৮)।

ওসি জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকটি সোনামসজিদ স্থলবন্দরে যাচ্ছিল এবং শিবগঞ্জ থেকে দুই মোটরসাইকেল আরোহী জেলা শহরে ফেরার পথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী হামিদ ও রহিম মারা যান। পরে খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের