বিশ্বমানের প্রশিক্ষণ পেলেন ফায়ার ফাইটাররা

রাজশাহী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:১২

দেশের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীদের পেশাগত কাজের উৎকর্ষ বাড়াতে আন্তর্জাতিকমানের প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকান দূতাবাস। ওই দূতাবাসের সিভিল মিলিটারি সাপোর্ট এলিমেন্ট (সিএমএসই)-এর উদ্যোগে রাজশাহীতে চারদিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সনদ দেওয়া হয়। বন্ধুত্বপূর্ণ অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই  এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। 

প্রশিক্ষণে দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারের কলাকৌশল শেখানো হয়। পাশাপাশি প্রত্যেক অংশগ্রহণকারীকে স্থানীয়ভাবে সরবরাহকৃত প্রাথমিক চিকিৎসার সামগ্রীও দেওয়া হয়।

অনুষ্ঠানের মূল প্রশিক্ষক আমেরিকান সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লস রায়ান সিলভেরিয়া জানান, বাংলাদেশের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে নানা ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমেরিকার সরকার চায় প্রযুক্তির সর্বোচ্চ সদ্ব্যবহারে বাংলাদেশ আরও এগিয়ে যাক। এরই অংশ হিসেবে বাংলাদেশের ফায়ার সার্ভিসের কর্মীদের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাস্টার ট্রেইনার হিসেবে অন্যদেরও প্রশিক্ষণ দেবেন।  ফলে সারাদেশে ফায়ার সার্ভিস কর্মীদের মাঝে এই প্রশিক্ষণ ছড়িয়ে পড়বে। এ ধরনের উদ্যোগের ফলে  মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহী বিভাগীয় উপপরিচালক আবদুর রশিদ জানান, ফায়ার সার্ভিসে এই ধরনের উন্নত প্রশিক্ষণ এই প্রথম। এর ফলে কর্মীরা নিজেদের দক্ষতা দিয়ে যে কোনও দুর্যোগকালীন পরিস্থিতিতে সর্বোচ্চ সেবা দিতে পারবে।  তাদের মনোবল আরও চাঙ্গা হবে।  এতে সুফল পাবে জনগণ।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রোগ্রামটি শুরু হওয়ার পর থেকে বাংলাদেশে ৬০০ জনকে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দিয়েছে মার্কিন দূতাবাস।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী