দায়িত্ব নিলেন পাবনা পৌরসভার নতুন মেয়র

পাবনা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৬

আলোচিত পাবনা পৌরসভার নবনির্বাচিত মেয়র শরীফ উদ্দিন প্রধান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় তিনি পৌরবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে সব দল মত পথের মানুষের জন্য পৌর দরজা খোলা থাকবে এবং পৌরবাসীর স্বার্থ সংরক্ষণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নাগরিক মঞ্চ সমর্থিত স্বতন্ত্র এই বিজয়ী মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী মেয়র কামরুল হাসান মিন্টু।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা পৌরসভা চত্বরে বিদায়ী মেয়র কামরুল হাসান মিন্টুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, নাগরিক মঞ্চের আহবায়ক ইদ্রিস আলী বিশ্বাস, সদস্য সচিব কমরেড জাকির হোসেন, পৌরসভার সচিব সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে নব নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় পৌর কর্মচারী সংসদসহ নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

উল্লেখ্য, শরীফ উদ্দিন প্রধান গতকাল ২৪ ফেব্রুয়ারি রাজশাহীতে মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম