বিএনপিকে প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট: লিটন

রাজশাহী প্রতিনিধি
০২ মার্চ ২০২১, ১৮:৪৬ আপডেট : ০২ মার্চ ২০২১, ১৮:৪৬

রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, আজকে বিএনপির যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ থেকে ধ্বংসাত্মক কিছু করার চিন্তাভাবনা যদি তারা করে, তাহলে তাদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ছাত্রলীগের উদ্যোগে রাজশাহী কলেজে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সকাল ১০টা থেকে শুরু হওয়া মহানগর ছাত্রলীগের এই অবস্থান কর্মসূচি সন্ধ্যা পর্যন্ত চলে।

মেয়র বলেন,‘যে মানুষের চলার কোনও শক্তি নাই, সে যদি কাউকে মারার কথা বলে, তাহলে তাকে করুণা করা ছাড়া বলার কিছু নাই। বিএনপির অবস্থা হয়েছে তাই। বিএনপির যে মূল নেতা তারেক রহমান এদেশ থেকে ৮ হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে আছে, আর তারেকের মা খালেদা জিয়া চুপচাপ ঘরে বসে আছেন। আমরা বুঝে পাই না, যাকে বিএনপির চালিকাশক্তি বলা হচ্ছে, সেই খালেদা জিয়া যেখানে ঘরে চুপচাপ বসে আছেন, বাইরে বের হচ্ছেন না, তাহলে তার দলের নেতাকর্মীরা বাইরে বের হয়ে আর কী করতে পারবে? বিএনপির নেতাকর্মীরা বেশি আস্ফালন করলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। অতীতে রাজশাহী মহানগর ছাত্রলীগের ভূমিকা অত্যন্ত আশাব্যঞ্জক। আজকে বিএনপির যে সমাবেশ হচ্ছে, সেই সমাবেশ থেকে ধ্বংসাত্মক কিছু করার চিন্তাভাবনা যদি তারা করে, তাহলে তাদের প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যথেষ্ট।’

রাসিক মেয়র লিটন বলেন, বাংলাদেশে ব্যাপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে ঘুরছে, বঙ্গবন্ধু টার্নেল নির্মাণ হচ্ছে, পায়রা সমুদ্র বন্দর, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এগুলো আর কাল্পনিক বা স্বপ্ন নয়, সব সত্য। আর এই সত্য উন্নয়নের কারণে ভয় পেয়েছে বিএনপি, তারা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, তাদের মধ্যে এই ধারণা হয়েছে, বিধায় তারা এখন পাগলের প্রলাপ বকছে। দেশের উন্নয়ন বিএনপির সহ্য হচ্ছে না।

মেয়র লিটন আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্ব এবং নিরলস পরিশ্রমের কারণে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার ব্যাপারে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ। আগামী ২০৪১ সালের আগেই বাংলাদেশ বিশ্বের মধ্যে অন্যতম ধনী দেশে পরিণত হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুব সমাজ এখন উন্নত চিন্তাভাবনা করছে, তারা কেউ বিএনপিকে চায় না। তথ্য প্রযুক্তিখাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই তরুণ-তরুণীরা অর্থ উপার্জন করছে।

অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ। এ সময় মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আরেফিন পারভেজ বন্ধন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাশিক দত্তসহ ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত