সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

সাবেক অতিরিক্ত ডিআইজি ও যশোরের সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ কারণে তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদকের মানিলন্ডারিং-২ শাখার সহকারী পরিচালক মো. এমরান হোসেনের অনুসন্ধান প্রতিবেদনে প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য উঠে এসেছে।

দুদক জানায়, চাঁদাবাজি ও চোরাচালানে জড়িত থাকা এবং অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে দেশে ও বিদেশে আবাসিক সম্পদ গড়ে তোলার মাধ্যমে মানিলন্ডারিং-সংশ্লিষ্ট অপরাধ সংঘটনের অভিযোগে প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে অনুসন্ধান করা হয়।

অনুসন্ধানে তার নামে ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। একই অনুসন্ধানে তার স্ত্রী প্রয়াত বিপ্লবী রানীর নামে ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনেরও প্রাথমিক তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে দুদক।

বিপ্লবী রানী জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক ছিলেন। ২০২৩ সালের ৬ নভেম্বর তিনি মারা যান।

অনুসন্ধান শেষে প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় দুদক আইন অনুযায়ী তার সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা। পরে কমিশন সেই সুপারিশ অনুমোদন করে।

অপরদিকে, বিপ্লবী রানীর মৃত্যুর কারণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

প্রলয় কুমার জোয়ারদার এর আগে যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন।

/জেইউ/এম/
সম্পর্কিত
বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
আবেদ আলীর ছেলে সিয়ামের দুর্নীতি মামলার রায় ১৫ অক্টোবর
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
সর্বশেষ খবর
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত