আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে রেলের উন্নয়ন হবে: রেলপথ মন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৪ মার্চ ২০২১, ০০:৪২আপডেট : ১৪ মার্চ ২০২১, ০০:৪২

রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহারে রেলের উন্নয়ন হবে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে লোকবল সংকট থাকার পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাত্রীসেবার মান বৃদ্ধি করা হচ্ছে। রেলসেবার উন্নয়নে খুব শিগগিরই ১০-১৫ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে। রেল ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে। বিগত সময়ে রেলসেবা ভেঙে পড়েছিল। তা থেকে আমরা কাটিয়ে উঠছি।

শনিবার (১৩ মার্চ) সকালে রাজশাহী নগরীর মনিবাজারে নানকিং দরবার হলে রেলওয়ে স্টেশনে পাবলিক টয়লেট নির্মাণ ও সংস্কারসহ ওয়াশ ব্যবস্থাপনা উন্নয়ন এবং পারস্পরিক শিখন বিষয়ক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রেলওয়ে। বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশে রেল ব্যবস্থার সংস্কারের কাজে হাত দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালে তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে রেলের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হয়েছে। প্রধানমন্ত্রী পিছিয়ে পড়া রেলের ক্ষতি কাটিয়ে রেলওয়ে ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে কাজ করছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণ আধুনিক করার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। আমরা রেলকে একটি নিয়মতান্ত্রিক অবস্থায় আনতে এবং যাত্রীসেবার মান নিশ্চিত করার মাধ্যমে রেলের নিজস্ব সক্ষমতা তৈরি করতে চাই।

রেলপথ মন্ত্রী বলেন, রাজশাহী-আব্দুলপুর পর্যন্ত ডাবল লাইন এবং সমস্ত রেল ব্যবস্থাকে ব্রডগেজ লাইনে রূপান্তর করার কাজ চলছে। প্রতিটি জেলার সঙ্গে রেল লাইনের সংযোগ থাকবে। ঈশ্বরদী-জয়দেবপুর পর্যন্ত ডাবল লাইন করা হবে। এছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। রেল ব্যবস্থাপনায় পণ্য আনা-নেওয়ার ব্যবস্থাও আমরা করছি।

শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হন ঈশ্বরদী রেলের টিটিই মো. আব্দুল আলীম বিশ্বাস মিঠু এসময় নূরুল ইসলাম সুজন বলেন, ওয়াটার এইডের সহায়তায় বাংলাদেশ রেলওয়ের উপযুক্ত স্থানে অন্তত তিনটি স্টেশনে ক্রমান্বয়ে মানসম্পন্ন পাবলিক টয়লেট সংস্কার/নির্মাণ করা হবে। সবার জন্য পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা এবং প্রাপ্যতা নিশ্চিতকরণ, ‘কাউকে বাদ দিয়ে নয়’ এ লক্ষ্যমাত্রা অর্জনে পাবলিক টয়লেটসমূহ যাত্রী, পথবাসী ও পথচারীদের স্যানিটেশন ও নিরাপদ পানির চাহিদা মেটাতে সহায়ক ভূমিকা রাখবে।

মহাপরিচালক ডি এন মজুমদারের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী, মহাপরিচালক (পশ্চিম) মিহিরকান্তি গুহ, বাংলাদেশ ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান ও মন্ত্রীর একান্ত সচিব মো. আতিকুর রহমান বক্তব্য রাখেন।

এদিকে সরকারের শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে পশ্চিমাঞ্চল রেলের আদর্শ ও নীতিবান টিটিই হিসেবে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন ঈশ্বরদী রেলের টিটিই মো. আব্দুল আলীম বিশ্বাস মিঠু।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী