দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, চালক-সুপারভাইজারসহ নিহত ৪

বগুড়া প্রতিনিধি
২০ মার্চ ২০২১, ১১:৪৪আপডেট : ২০ মার্চ ২০২১, ১১:৪৪

বগুড়ার শেরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও সুপারভাইজারসহ চার জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) গভীর রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দু’টি মহাসড়কের ওপর থাকায় প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও মেডিক্যাল ফাঁড়ি পুলিশ এসব তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কারফিখাল এলাকার রাজার মিয়ার ছেলে বাসচালক রওশন হাবিব (৩৫) ও সুপারভাইজার মাসুদ মিয়া (২৭)।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকায় পৌঁছে। এ সময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী অপর একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বগুড়াগামী বাসের চালক হাবিব ও সুপারভাইজার মাসুদ নিহত হন এবং দুটি বাসের ১১ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মারা যান আরও দুজন। 

বগুড়া সিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, আহতদের ভর্তির পর শনিবার সকালে দু’জন মারা যান। আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন রনি (২০), ফরিদুল ইসলাম (২২), আল আমিন (১৯), ফজলু মিয়া (৫০), আজাদুল ইসলাম (৩০) ও সিরাজুল ইসলাম (৩৫)।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বানিউল আলম জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের