যে কারণে জিপিএ-৫ পেয়েও রাবিতে আবেদন বঞ্চিত ৩০ হাজার ভর্তিচ্ছু

রাবি প্রতিনিধি
২৩ মার্চ ২০২১, ১৪:২০আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৪:২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফল প্রকাশিত হয়েছে। সোমবার (২২ মার্চ) রাতে ফল প্রকাশের পর চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত ভর্তিচ্ছুদের এসএমএসের মাধ্যমে তা জানানো হয়েছে।

তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ থাকার পরেও চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়নি বিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থী। কেবল সি-ইউনিটের সংখ্যা ৩০ হাজার। এছাড়া ‘এ’ ও ‘বি’ ইউনিটে অনেক শিক্ষার্থী জিপিএ-৫ থাকার পরেও চূড়ান্ত আবেদনের সুযোগ থেকে বাদ পড়েছেন।

এর আগে গত ৭ মার্চ থেকে প্রাথমিক আবেদন শুরু হয়ে চলে ১৮ মার্চ রাত ১২ টা পর্যন্ত। এতে তিনটি ইউনিটে তিন লাখ আবেদন জমা পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের এখানে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৪৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এ কারণে জিপিএ-৫ থাকার পরেও শুধুমাত্র সি-ইউনিটেই বিজ্ঞানের ৩০ হাজার শিক্ষার্থী চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়নি। বিজ্ঞানের যে সব শিক্ষার্থীর এইচএসসিতে শতকরা ৮৪ শতাংশ নম্বর পেয়েছে তারাই মনোনীত হয়েছে বলে জানান অধ্যাপক বাবুল ইসলাম।

বাবুল ইসলাম আরও জানান, একই কারণে ‘এ’ ও ‘বি’ ইউনিটেও বিজ্ঞানের অনেক শিক্ষার্থী জিপিএ-৫ থাকার পরেও চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়নি। তবে এর সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারেননি এ অধ্যাপক।

প্রসঙ্গত, ১৪ জুন 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। চলবে ১৬ জুন পর্যন্ত। প্রতি ইউনিটে তিনটি করে মোট ৯ শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ১৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এছাড়া এবারের পরীক্ষায় প্রতি ইউনিটে ৪৫ হাজার করে মোট ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। যেখানে অটোপাশে এইচএসসিতে জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৬১ হাজার। ভর্তি সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী