দায়িত্বে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ মার্চ ২০২১, ২২:১৮আপডেট : ২৭ মার্চ ২০২১, ২২:১৮

সিরাজগঞ্জের আভিসিনা প্রাইভেট হাসপাতালে দায়িত্বে অবহেলায় দিয়ামনি (৬ বছর ৬ মাস) নামে একটি শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই হাসপাতালে ভাঙচুর চালিয়েছে মৃত শিশুটির ক্ষুব্ধ স্বজনেরা।

শনিবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে ওই শিশুটি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় মারা যায় বলে নিশ্চিত করেছেন সদর থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম।

শিশু দিয়ামনি পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার ছোটন আহমেদের মেয়ে।

পুলিশ ও শিশুটির আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পেটে পাথর থাকায় দিয়ামনিকে শহরের আভিসিনা প্রাইভেট  হাসপাতালে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ডা. এম. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। চিকিৎসক প্রাথমিকভাবে শিশুটিকে দেখার পর তাকে বেডে দেওয়া হয়। শিশুটির স্বজনদের অভিযোগ— এরপর আর হাসপাতালের কেউই শিশুটির কোনও খোঁজ নেয়নি। হাসপাতালের স্টাফদের অবহেলাতেই শিশুটির মৃত্যু হয় বলেও জানান তারা।

শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের সামনে জনতার ভিড় দিয়ামনির  চাচা রাসেল বলেন, ‘আমার ভাতিজিকে হাসপাতালে ভর্তি করার পর প্রথমে ডাক্তার তাকে দেখেন।পরে বেডে দেওয়া হয়। এরপর কোনও নার্স বা স্টাফ তার খবর নেয়নি, চিকিৎসাও দেয়নি। পরে তাদের অবহেলাতেই শিশুটি মারা যায়। জীবিত অবস্থায়  না দিয়ে মারা যাওয়ার পরে তাকে অক্সিজেন দেয় কর্তৃপক্ষ।’

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও থানায় কোনও মামলা হয়নি। মামলা হলে সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী