‘হেফাজতের কাঁধে বসে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে’

পাবনা প্রতিনিধি
৩০ মার্চ ২০২১, ১৪:১৬আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৪:২১

রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে হেফাজতের কাঁধে বসে বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। মঙ্গলবার (৩০ মার্চ) পাবনা সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘২০১৩ সালেও একই কায়দায় মাদ্রাসা ছাত্রদের বিভ্রান্ত করে বিএনপি ও জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিল। সরকার জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোরভাবে দমন করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।’

এ সময় পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করে, স্বীকৃতি দিয়ে আলেম-ওলামাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। বিএনপি- জামায়াতের ষড়যন্ত্রে পা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তা তাদের জন্যই ক্ষতির কারণ হবে। তারা যদি সত্যিকারের ধর্মভিত্তিক সংগঠন হয়, তবে নৈরাজ্য না করে সারা পৃথিবীর মানুষ যেন ইসলাম সম্পর্কে ভালো ধারণা পায় এমন আচরণই  তাদের কাছে প্রত্যাশা করি।‘

মতবিনিময় সভা শেষে মাহবুব উল আলম হানিফ এমপি করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

পরে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম