টয়লেট নির্মাণ নিয়ে বিরোধে ছোটভাইয়ের হাতে প্রাণ গেলো বড়ভাইয়ের!

নাটোর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ১৪:০৭আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৪:০৭

নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামে ছোটভাইয়ের হাসুয়ার আঘাতে বড়ভাইয়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বাড়ির ভেতরে টয়লেট নির্মাণের জেরে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খালেক (৫৫) নাজিরপুর ইউনিয়নের রওশন আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খালেক (৫৫) ও মালেক (৫০) সম্পর্কে আপন দুই ভাই। বাড়ির ভেতরে একটি টয়লেট স্থাপনাকে কেন্দ্র করে দুই ভািইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে বড়ভাই খালেককে কুপিয়ে জখম করে ছোটভাই আব্দুল মালেক। পরে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় আব্দুল খালেককে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের