ট্রাক ও সিএনজি অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজশাহী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ১৭:১৮আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৭:১৮

রাজশাহী নগরীর অদূরে মুরালিপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিটির চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও অপর দুইজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে সিএনজি চালকের পরিচয় পাওয়া গেছে। নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

নিহতরা হলেন সিএনজিচালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বলুয়া গ্রামের ইসাহাক আলীর ছেলে আনসার আলী (৪০) ও অজ্ঞাতনামা নারী (৪১)।

আহতরা হলেন, রায়হান শুভ (২৬) ও অপরজনের নাম পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। দুইজনের মৃত্যু হয় ও একজন অজ্ঞান অবস্থায় রয়েছে। বুধবার (০৭ এপ্রিল) বিকেল আড়াই টার দিকে রাজশাহীর পবা উপজেলার মুরারীপুরে এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা থেকে নারীসহ তিন যাত্রী সিএনজিযোগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। যাত্রীবাহী সিএনজিটি মুরারীপুর এলাকায় পৌঁছালে নগরীর কাশিয়াডাঙ্গা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাওয়া একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি দুজন নিহত হওয়ার তথ্য উল্লেখ করে বলেন আহত একজনের অবস্থা গুরুতর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তার নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে দুই আহতকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

এদিকে, ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থলে দুর্ঘটনা কবলিত ট্রাক ও দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি