হাসপাতালে যাওয়ার পথে অটোরিকশা চালকসহ স্বামী-স্ত্রী নিহত

রাজশাহী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ০৮:২৬আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ০৮:২৬

রাজশাহীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতিসহ তিন জন নিহত হয়েছেন। বুধবার (৭ এপ্রিল) বিকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্যজন সিএনজি অটোরিকশার চালক।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ঘাসিয়ালপাড়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার (৫৫), তার স্ত্রী ফেরদৌসি বেগম (৪৭)। নিহত সিএনজি অটোরিকশার চালক আনসার আলী (৪৫) গোমস্তাপুরের বাগডাস গ্রামের ইসাহাক বিহারীর ছেলে। রাজশাহীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে তিন জন নিহত

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন জানান, আবদুস সাত্তার তার অসুস্থ স্ত্রীকে নিয়ে গোমস্তাপুর থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাজশাহীর গোদাগাড়ী থেকে ওই অটোরিকশায় রায়হান শুভ (২৬) নামে আরেক যুবক ওঠেন। সিএনজি অটোরিকশাটি পবা উপজেলার মুরারিপুর এলাকায় আসার পর চাঁপাইনাবগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৪-১৪৬৫) সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম ও সিএনজির চালক আনসার আলী নিহত হন। আর স্থানীয়রা আহত সাত্তার ও শুভকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর সাত্তার মারা যান।

ওসি মাহবুব হোসেন আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পালিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। রামেকের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের