জেলা প্রশাসকের হাতে এক লাখ মাস্ক তুলে দিলো নওগাঁ চেম্বার

নওগাঁ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২১, ২২:১৯আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২২:১৯

দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের উদ্যোগকে সহযোগিতা করতে এক লাখ মাস্ক সরবরাহ করেছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদের কাছে এসব মাস্ক হস্তান্তর করেন চেম্বারের নেতারা।

এসময় সিভিল সার্জন ডা. মো. এবিএম আবু হানিফ, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনুসহ প্রশাসনের কর্মকর্তা, চেম্বারের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, চেম্বারের পক্ষ থেকে মোট ৩ লাখ মাস্ক সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের করোনাভাইরাস প্রতিরোধের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে খাদ্যমন্ত্রীসহ অন্যান্য নেতার পরামর্শে মাস্ক বিতরণের এই কার্যক্রম হাতে নিয়েছে নওগাঁ চেম্বার। জেলা প্রশাসকের কাছে এক লাখ মাস্ক সরবরাহ করার মধ্য দিয়ে আজ এই কার্যক্রম শুরু করা হলো।

তিনি বলেন, আমরা পরবর্তীতে জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে মসজিদগুলোতে এবং শহরের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝেসহ সাধারণ মানুষদের কাছে বাকি মাস্ক বিতরণ করবো। চেম্বারের এই ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী