ছাত্রলীগ নেতার চুরি ধরে ফেললো ক্যামেরা

রাজশাহী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ০০:১৯আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০০:১৯

সুপার মার্কেটের শো-রুম থেকে প্যান্ট চুরি করে ভেগে গিয়ে ভেবেছিলেন কেউ দেখেনি। কিন্তু, মানুষ না দেখলেও দেখে ফেলেছিল মানুষের লাগানো যন্ত্র। আর তাতেই ধরা খেলেন রাজশাহীর তানোরের এক ছাত্রলীগ নেতা। তবে শাস্তি বেশি হয়নি, স্বীকার করায় ৩২০ টাকা জরিমানা গুণে রক্ষা পেয়েছেন এবারের মতো।

অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম মিজানুর রহমান ওরফে জুয়েল রানা। তিনি রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

অভিযোগ উঠেছে, জুয়েল রানা রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারের প্রদ্বীপ সুপার মার্কেটের গার্মেন্ট ব্যবসায়ী প্রসেনজিতের দোকানের বাইরে থেকে একটি প্যান্ট চুরি করেন। চুরির একদিন পরে সিসিটিভি ফুটেজে ধরা পরে বিষয়টি।

তবে ছাত্রলীগ নেতা জুয়েল রানা বলেন, আমি প্যান্টটা চুরি করিনি। মজা করেছি। সন্ধ্যায় মজা করে-সকালে ওই প্যান্ট পরে এসে টাকা দিয়ে দিয়েছি। একজন অপরিচিত মানুষ আমাকে মার্কেটের পেছনে পানের সাথে ঘুমের ওষুধ খাওয়ায়। এরপর থেকে আমি আর কথা বলতে পারিনি। নেশা নেশা লাগছিল। বিষয়টি অনেকেই জেনে যাবে তাই, কোনো কথা না বলে প্যান্টটা নিয়ে যাই।

আর গার্মেন্ট ব্যবসায়ী প্রসেনজিৎ জানান, শনিবার বিকেলের পর প্যান্টটা চুরি হয়। তিনি দোকানে ছিলেন না। তার ছোট ভাই দ্বীপ ছিল। তিনি প্যান্টটা দেখতে না পেয়ে দ্বীপকে জিজ্ঞেস করে। সেও বলতে পারে না। এরপর পাশের দোকানের সিটিটিভির ফুটেজ দেখে রানাকে শনাক্ত করেন। পরে তাকে ফোন দিলে জুয়েল রানা তাকে জানায়, ভাই আমি বিষয়টি আপনাকে বলবো বলবো মনে করছিলাম। কিন্তু আপনিই ফোন দিলেন। এরপরে জুয়েল রানা মার্কেটে আসে। পরে গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারওয়ার ও সম্পাদক পাপুল সরকারের উপস্থিতিতে ৩২০ টাকা জরিমানা দেন এবং ঘটনার জন্য ক্ষমা চান।

রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে কেউ কোনো অভিযোগ করেননি। এখনও সত্যতা জানেন না। তবে কেউ অভিযোগ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের