ফেসবুকে আপত্তিকর ভিডিও ও ছবি পোস্ট, গ্রেফতার ১

রাজশাহী প্রতিনিধি
২১ মে ২০২১, ২২:০৪আপডেট : ২১ মে ২০২১, ২২:০৪

রাজশাহী মহানগরীতে সাইবার ক্রাইম ইউনিটের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে ফেসবুকে আপত্তিকর ভিডিও ও ছবি পোস্ট করার অপরাধে একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নওগাঁ জেলার মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে হাসানপুর গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করা হয়।

আসামি শাফিউল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার মাওলানা মো. সাইফুল ইসলামের ছেলে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা জানান, ২০ মে বাদীর করা ডিজিটাল নিরাপত্তা আইন মামলার পরিপ্রেক্ষিতে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় ও পবা থানার বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করি এবং বিজ্ঞ আদালতে পাঠাই।

আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী জানান, বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা হয়। তথ্য ও প্রযুক্তির বিশ্লেষণের মাধ্যমে জানা যায় যে, একটি ফেক ফেসবুক আইডি আসামি শাফিউল ইসলাম খোলে। এই আইডির মাধ্যমে আসামি এক নারীর (বাদী) বিভিন্ন ছবি ও আপত্তিকর ভিডিওসহ তার পরিবারের মানহানিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করতে থাকে ও বিভিন্ন মেসেঞ্জারে পাঠাতে থাকে।

তিনি আরও জানান, আসামি শাফিউল ইসলামের জব্দ করা মোবাইল ফোনে ওই অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়। এছাড়াও আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, বাদীর সঙ্গে তার পূর্বে ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু সেই সম্পর্কের অবনতির ফলে রাগের বশবর্তী হয়ে সে এই অপরাধে লিপ্ত হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী