পাবনায় যুবককে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধি
২৩ মে ২০২১, ২৩:১৩আপডেট : ২৩ মে ২০২১, ২৩:১৪

মাদক ব্যবসা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা এডওয়ার্ড কলেজের সামনে মো. রনি শেখ ওরফে ভাতিজা রনি (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মিরাজুল ইসলাম মিরাজসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৩ মে) জেলা পুলিশ থেকে জানানো হয়, হত্যাকাণ্ডের মূল আসামি মিরাজুলসহ অপর দুই আসামি রাব্বী ও সাগরকে ডিবি পুলিশের একটি দল শনিবার ভোর রাতে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এর আগে বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৫টার দিকে এডওয়ার্ড কলেজ সংলগ্ন পাবনা শহরের রাধানগরের নারায়ণপুর এলাকার ডিগ্রি কলেজ বটতলা মোড়ে মো. রনি শেখ ওরফে ভাতিজা রনিকে প্রকাশ্যে হত্যা করে মিরাজের বাহিনী। নিহত রনি শেখ পৌর সদরের নারায়ণপুর মহল্লার মৃত মো. জালাল শেখের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণপুর এলাকার রনি ও একই এলাকার রেজাউল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম মিরাজ ও তার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে রাধানগর ডিগ্রি কলেজ বটতলা মোড়ে একটি দোকানে বসেছিলেন রনি। এ সময় পূর্ব বিরোধের জের ধরে মিরাজুলের নেতৃত্বে দু’টি মোটরবাইকে করে ছয় যুবক সেখানে এসে রনিকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি