নওগাঁয় করোনা আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড

নওগাঁ প্রতিনিধি
০১ জুন ২০২১, ১৭:২০আপডেট : ০১ জুন ২০২১, ১৭:২০

করোনায় আক্রান্ত এবং মৃত্যুতে একদিনে নতুন রেকর্ড গড়েছে নওগাঁ। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু এবং ৬৭ জন আক্রান্ত হয়েছে। মঙ্গলবার (০১ জুন) নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলায় ইতোমধ্যে একদিনে এতো বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মহাদেবপুরে এক, নিয়ামতপুরে এক এবং পোরশায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৪৩ জনে দাঁড়ালো।

গত ২৪ ঘণ্টায় সদর উপজেলায় ১৪, মহাদেবপুরে চার, মান্দায় এক, পত্নীতলায় এক, ধামইরহাটে পাঁচ, নিয়ামতপুরে ৩৭, সাপাহারে দুই এবং পোরশায় তিনজন আক্রান্ত হয়েছেন। মোট শনাক্তের হার ৩৪ দশমিক এক শতাংশ। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩০১ জন।

গত ২৪ ঘণ্টায় ১১৮ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২২ হাজার ৩৪৯ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন এবং আইসোলেশনে আছেন নয়জন।

/এএম/
সম্পর্কিত
করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭
যশোরে করোনায় আরও একজনের মৃত্যু
করোনায় ঢাকা ও চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম