সিরাজগঞ্জে বজ্রাঘাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০২১, ১৯:২৯আপডেট : ০৬ জুন ২০২১, ১৯:৩৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও শাহজাদপুরে বজ্রাঘাতে স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। রবিবার (০৬ জুন) বিকেল ৫টার দিকে উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা, উধুনিয়া, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ও নরিনা ইউনিয়নে এ বজ্রাঘাতের ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙারু গ্রামের আমানত হোসেনের ছেলে আব্দুল্লাহ (২৬), নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে আলহাজ বাবুর্চি (৫০), সলঙ্গা ইউনিয়নের আঙারু বাঘমারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের শাহেদ আলীর ছেলে উধুনিয়া মানিকজান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম (১৫)।

কায়েমপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম বলেন, বিকেলে আব্দুল্লাহ বাড়ির পাশের মাঠে ধান কাটছিলেন। এ সময় ঝড় ও বৃষ্টিপাতের সঙ্গে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

নরিনা ইউপির বাতিয়া গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন বলেন, বিকেলে বাতিয়া গ্রামের আলহাজ বাবুর্চি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মাঠে ধান শুকানোর কাজ করছিলেন। হঠাৎ বজ্রাঘাত শুরু হলে দুজন দৌড়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে বজ্রাঘাতে আলহাজ বাবুর্চির মৃত্যু হয়।

উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বিকেলে ফরিদুল ইসলাম মাঠে ধান কাটার কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে ধান কাটা বাদ দিয়ে বাড়ি ফিরছিলেন। আগদিঘল গ্রামের কবরস্থানের কাছে পৌঁছালে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি কামাল শফি ও আঙারু কমিউনিটি ক্লিনিকের হেল্থ কেয়ার প্রোভাইডার মো. শফিকুল ইসলাম জানান, সকালে দরিয়াল বিলে খাদ্য খাওয়ানোর জন্য হাঁস নিয়ে যান রফিকুল ইসলাম। বিকেলে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী