নাটোরে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিলেন প্রতিমন্ত্রী পলক

নাটোর প্রতিনিধি
১০ জুন ২০২১, ১৮:৫২আপডেট : ১০ জুন ২০২১, ১৮:৫২

করোনা পরিস্থিতিতে রোগীদের অক্সিজেন সেবা নিশ্চিতে নাটোরে ৩০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরের কিছু আগে ওই সিলিন্ডারগুলো নাটোরে এসে পৌঁছে। এগুলোর মধ্যে ২০টি বড় (৭.৫ ঘনমিটার) আর ১০টি ছোট (১.৪ ঘনমিটার)। বড় ২০টি নাটোর সদর হাসপাতালে দেওয়া হয়েছে। আর ছোট ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে বলে জানিয়েছেন সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার এবং সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান।

সদর হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার জানান, সদর হাসপাতালে করোনা রেগীর জন্য ৩১টি শয্যা থাকলেও বর্তমানে ভর্তি রয়েছে ৪৩ জন। রোগীদের জন্য অক্সিজেন প্রয়োজন হয় দুই সেট তথা প্রয়োজনীয় সংখ্যার ডাবল সেট লাগে। কেননা একসেট রিফিলে গেলে অপর সেট হাসপাতালে থাকবে। সে হিসেবে গত ৮ জুন রাতে অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় যুক্ত হয়ে সদর হাসপাতালের অক্সিজেন পরিস্থিতি তুলে ধরা হয়। এসময় পরিস্থিতি অনুধাবন করে ৩০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দেওয়ার কথা জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সে অনুযায়ী বৃহস্পতিবার অক্সিজেনসহ ৩০টি অক্সিজেন সিলিন্ডার নাটোর সদর হাসপাতালে এসে পৌঁছায়। এসময় জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, সদর হাসপাতালের আরএমও ডা. মনজুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপর এক প্রশ্নের জবাবে হাসপাতালের সহকারী পরিচালক পরিতোষ কুমার আরও বলেন, বড় ২০টি সিলিন্ডার সদর হাসপাতালে রাখা হয়েছে। অন্যগুলো বিতরণ করবেন সিভিল সার্জন।

বর্তমানে সদর হাসপাতালে ৫২টি বড় এবং ১৭০টি ছোট সাইজের অক্সিজেন সিলিন্ডার রয়েছে জানিয়ে তিনি বলেন, চলমান করোনা চিকিৎসার জন্য এটি পর্যাপ্ত।

সিভিল সার্জন ডাক্তার মিজানুর রহমান জানান, ছোট ১০ টি সিলিন্ডার বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হবে।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
দুর্নীতি ও মানিলন্ডারিংনুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ
পলকের ঘাড়ে দুটি, কোমরে তিনটি হাড় সরে গেছে 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের