হটলাইনে কল দিলেই বাড়ি পৌঁছে যাবে বিনা ভাড়ার অ্যাম্বুলেন্স

রাজশাহী প্রতিনিধি
১৮ জুন ২০২১, ১৯:৫২আপডেট : ১৮ জুন ২০২১, ১৯:৫২
image

রাজশাহী নগরীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে ওয়ার্কার্স পার্টির স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার টিম ‘শহীদ জামিল ব্রিগেড’।

শুক্রবার (১৮ জুন) বেলা ১২টায় শহরের সাহেব বাজার জিরোপয়েন্টে এ করোনা রোগীদের জন্য বিনা ভাড়া এ অ্যাম্বুলেন্স সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টিমের হটলাইন- ০১৭১২-২৭৭৮৭১ এবং ০১৭২৩-৯০৪৯০১ নম্বরে মহানগরীর যে কেউ ফোন করলেই চলে আসবে অ্যাম্বুলেন্স। রোগীকে দ্রুততম সময়ে পৌঁছে দেবে হাসপাতালে, তবে এ জন্য একটি টাকাও খরচ করতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজশাহী মহানগরীতে ২৪ ঘণ্টা এই সার্ভিস চলমান থাকবে।

অ্যাম্বুলেন্স উদ্বোধনের সময় জামিল ব্রিগেডের প্রধান সমন্বয়ক ও নগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বলেন, রাজশাহীতে পুরোদমে চোখ রাঙাচ্ছে করোনা। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল চিকিৎসা দিতে হিমিশিম খাচ্ছে। আমাদের শহরে এমন অনেক গরিব মানুষ আছে, যারা করোনা আক্রান্ত হলে আর্থিক ও বিভিন্ন কারণে অ্যাম্বুলেন্স, অক্সিজেনের মতো জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরও বলেন, মহামারিকালে গরিব মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত ও তাদের ভোগান্তি কমাতে আমাদের দলের পক্ষ থেকে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করলাম। শহরে থাকা যেকোনও মানুষ যেকোনও সময় আমাদের হটলাইনে ফোন করে এই সেবা নিতে পারবেন। চাহিদা বিবেচনায় প্রয়োজন হলে এর পরিধি আগামীতে আরও বাড়ানো হবে বলে জানান তিনি।

এ সময় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, জামিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক চুন্না মোরশেদ, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন জেম, মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মতিন, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য আব্দুল খালেক বকুল, অসিত পাল, সীতানাথ বণিক, সাঈদ চৌধুরী, আলমগীর হোসেন, মহানগর ছাত্রমৈত্রীর সভাপতি ওহিদুর রহমানসহ যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, জাতীয় শ্রমিক ফেডারেশন ও শহীদ জামিল ব্রিগেডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুন) রাজশাহী শহরে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করেছেন সিটি মেয়র মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। হটলাইন নম্বর ০১৭৫৮-৯০১৯০৩-এ কল দিলেই বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন। আর এই অক্সিজেন সেবা চালুর পর আজ ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু হলো।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম