বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ মাসের শিশুসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি
১৯ জুন ২০২১, ১৮:৩৮আপডেট : ১৯ জুন ২০২১, ১৮:৩৮

বগুড়ায় মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ১৩ যাত্রীসহ ১৫ জন আহত হন।

শনিবার (১৯ জুন) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারের উত্তরে হাতীবান্ধা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- বগুড়া সদরের বারপুর মধ্যপাড়ার মৃত ছবির উদ্দিন প্রামানিকের ছেলে আশরাফ আলী (৫০), তার স্ত্রী পারুল বেগম (৪২) ও তাদের দুই মাস বয়সী নাতি রেজওয়ান ইসলাম। দুর্ঘটনার পর অন্তত আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

হাইওয়ে পুলিশের এএসআই আবদুল আলিম ও স্থানীয়রা জানান, আশরাফ আলী তার স্ত্রীকে নিয়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি এলাকায় ছেলে আরশেদুল ইসলামের শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখানে তাদের নাতি রেজওয়ান ইসলাম শ্বাসকষ্টে ভুগছিলো। শিশুটিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসা দিতে ওই দম্পতি নাতিকে নিয়ে একটি সিএনজিচালিত অটো রিকশায় জুমারবাড়ি থেকে বগুড়ার হাসপাতালের দিকে রওনা হন। অটোরিকশাটি হাতীবান্ধা এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে পৌঁছালে কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আহসান এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই যাত্রী আশরাফ আলী ও তার স্ত্রী পারুল বেগম মারা যান। আহত হন তাদের অসুস্থ নাতি রেজওয়ান, চালক ও আরেক যাত্রী। এ সময় উল্টে যাওয়া বাসের অন্তত ১৩ জন যাত্রী আহত হন।
হাইওয়ে পুলিশ ও শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। পথিমধ্যে শিশু রেজওয়ান মারা যায়।

ওসি খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের