সর্বাত্মক লকডাউনের আগেই খাদ্য সহায়তা পেলো ৩০৫০ পরিবার

রাজশাহী প্রতিনিধি
৩০ জুন ২০২১, ১৯:৫১আপডেট : ৩০ জুন ২০২১, ১৯:৫১

আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। সপ্তাহব্যাপী এই লকডাউন চলাকালে নির্দিষ্ট প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। এ সময় বন্ধ হয়ে পড়বে দিনমুজুর, রিকশা ও ইজিবাইক চালকসহ বিভিন্ন পেশার মানুষের আয়। এমন পরিস্থিতিতে কেউ যাতে খাদ্য সংকটে না থাকে সেজন্য সর্বাত্মক লকডাউন শুরুর আগেই রাজশাহী মহানগরীর ১২টি পেশাজীবী সংগঠনের সদস্য এবং গরিব, অসহায়, ছিন্নমূল, দিনমুজুর ও কর্মহীন তিন হাজার ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে বুধবার (৩০ জুন) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, ১২টি সংগঠনের মোট তিন হাজার ৫০ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল ও এক কেজি ডাল আছে। ১২টি পেশাজীবী সংগঠনের মধ্যে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ৪০০, রিকশা-ভ্যান শ্রমিক লীগের ৪০০, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ৪০০, সেলুন শ্রমিক ইউনিয়নের ৩০০, হোটেল কর্মচারী ইউনিয়নের ৩০০, ওয়েন্ডিং শ্রমিক লীগের ২০০, দর্জি শ্রমিক ইউনিয়নের ১০০, জেলা অটোরিকশা/অটো টেম্পো চালক ২০০, সংবাদপত্র হকার্স ইউনিয়নের ২০০, মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের ২০০, রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার ২৫০, সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের ১০০ জনকে এসব খাবারের প্যাকেট দেওয়া হয়।

এর আগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব মেনে সারিবদ্ধ চেয়ারে বসানো হয় তাদের। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় একটি করে প্যাকেট। অনুষ্ঠানে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষে কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগ নেতা ও রাসিকের কর্মকর্তারা।

এরপর তারা চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে মাঠ ত্যাগ করেন। এর আগে দুপুর থেকে স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরে স্টেডিয়ামে প্রবেশ করেন উপকার ভোগীরা।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের সচিব মো. মশিউর রহমান, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া আজাদ হোসেন হিমেল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মো. আব্দুস সোহেল, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন নবী অনু প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি
সৈয়দপুরে গিয়ে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী