পড়াশোনা না করেই দন্ত চিকিৎসক, ৬ মাসের জেল

বগুড়া প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ১৯:৪৪আপডেট : ০৪ জুলাই ২০২১, ১৯:৪৪

বগুড়ার কাহালুর মুরাইল বাজার থেকে এমদাদুল হক মিলন (৪২) নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৪ জুলাই) বিকালে তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাছুদুর রহমান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মুরাইল ভালতা গ্রামের মোজাম্মেল হকের ছেলে এমদাদুল হক মিলনের ডাক্তারি সনদ নেই। পড়াশোনা না করেই মুরাইল বাজারে ‘ফেরোজা চিকিৎসালয় অ্যান্ড এশা ডেন্টাল কেয়ার ফার্মেসিতে’ রোগী দেখে আসছিলেন তিনি। সাইনবোর্ড ও প্যাডে ডিগ্রিধারী চিকিৎসক উল্লেখ করে রোগীদের ব্যবস্থাপত্র দেন।

রবিবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা তার চেম্বারে অভিযান চালান। এ সময় এমদাদুল হক মিলন ডাক্তারি সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ইউএনও মাছুদুর রহমান বলেন, ওই ব্যক্তির ভুল চিকিৎসায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম