রাজশাহীতে সোমবার থেকে ফের করোনা পরীক্ষা শুরু

রাজশাহী প্রতিনিধি
০৪ জুলাই ২০২১, ২১:৫১আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৫৪

কিট সংকটের কারণে গত চার দিন ধরে রাজশাহী সিটি করপোরেশন এলাকায় র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ। তবে সংকট দূর হয়েছে। সোমবার (৫ জুলাই) থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে আবারও করোনা পরীক্ষা শুরু হবে।

রবিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেন, রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ আজকে (রবিবার) তিন হাজার কিট পেয়েছে। সোমবার থেকে নগরীতে করোনা পরীক্ষা শুরু হবে।

তিনি আরও বলেন, উপজেলা পর্যায়ে পরীক্ষা অব্যাহত রয়েছে। আর কিট সংকট হবে না। ঢাকা থেকে রাজশাহী বিভাগে ৮০ হাজার কিট প্রদান করা হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলা ১০ থেকে ১৫ হাজার পাবে।

রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান আরা বেগম বলেন, আগের যে ১২টি পয়েন্টে নমুনা পরীক্ষা করা হয়েছিল, সেসব পয়েন্টে সোমবার থেকে আবারও পরীক্ষা শুরু হবে। এর মধ্যে দুটি ভ্রাম্যমাণ নমুনা সংগ্রহকারী টিম থাকবে।

তিনি আরও বলেন, এর আগে রাজশাহী নগরীতে প্রায় ২০ হাজার মানুষের করোনা পরীক্ষা করিয়েছেন। কিট ফুরিয়ে যাওয়ায় পরীক্ষা গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বন্ধ ছিল।

উল্লেখ্য, নগরীতে ৬ জুন থেকে পথচারীসহ নগরবাসীকে করোনা পরীক্ষা করানোর জন্য বেশকিছু পয়েন্টে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়। প্রথম দিকে এই পরীক্ষায় মানুষের আগ্রহ কম ছিল। পরে এক সপ্তাহের মধ্যে অ্যান্টিজেন পরীক্ষায় মানুষের আগ্রহ বেড়ে যায়। তবে কিট সংকটের কারণে গত বৃহস্পতিবার থেকে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা বন্ধ ছিল।

এদিকে রাজশাহী জেলা সিভিল সার্জনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৮৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৬৯ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩২.২৫ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের