রাজশাহী মেডিক্যালে ছয়দিনে মৃত্যু ১০০ ছাড়ালো

রাজশাহী প্রতিনিধি
০৬ জুলাই ২০২১, ১০:৫৭আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:১০

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার জন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন। এ নিয়ে গত ছয়দিনে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো। মঙ্গলবার (৬ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৬টা পর্যন্ত মৃতদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। অন্যরা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের ১০ জনই রাজশাহীর। অন্যদের মধ্যে নাটোর ও নওগাঁর দুই জন করে এবং চাঁপাইনবাগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে রয়েছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৬ জন নারী। তাদের ১১ জনের বয়স ৬১ বছরের উপরে। অন্যদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের ছয় জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের একজন এবং ২১ থেকে ৩০ বছরের বয়সের একজন রয়েছেন। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন রোগী। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৩ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৫৪ শয্যার বিপরীতে ৪৮৯ জন চিকিৎসাধীন আছেন। 

রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে তিনি জানান, রাজশাহীতে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা পজিটিভ আসে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ১২৬ জনের। 

দুই ল্যাবের পরীক্ষায় মোট ৭১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৬ শতাংশ কম। আগের দিন রবিবার (৪ জুলাই) ছিল ৩৪ দশমিক ০৯ শতাংশ।

এর আগে রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ১ জুলাই করোনা ও উপসর্গে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর ২ জুলাই ১৭ জন, ৩ জুলাই ১৩ জন, ৪ জুলাই ১২ জন ও ৫ জুলাই ১৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে গত ছয়দিনে করোনা ও উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ