এক সপ্তাহে ২ ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে বাবারও মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৮ জুলাই ২০২১, ২২:২১আপডেট : ০৮ জুলাই ২০২১, ২২:৪৩

এক সপ্তাহে দুই ছেলের মৃত্যু- সেই শোকটিই যেন সইতে পারলেন না বগুড়ার প্রবীণ শিল্পপতি বাশার মেটাল ওয়ার্কসের মালিক আবদুল লতিফ বাশার। দুই ছেলের মৃত্যুর পর তিনিও পরলোক গমন করলেন। শুধু তাই নয়, পাঁচ ছেলের চারজনই তার আগে মৃত্যুবরণ করেছিলেন।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর।

আজ জোহরের নামাজের পর বগুড়া শহরের নারুলি মধ্যপাড়ার জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। আবদুল লতিফ বাশার পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাশারের বড় ছেলে আইনুল হক সোহেল বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি, দ্বিতীয় ছেলে এনামুল হক জুয়েল, তৃতীয় ছেলে যুক্তরাষ্ট্রপ্রবাসী আমিনুল হক কোয়েল, চতুর্থ ছেলে রবিউল হক পাভেল ও পঞ্চম ছেলে শফিউল হক রাফেল। এদের মধ্যে জুয়েল, পাভেল ও রাফেল বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন।

বড় ছেলে আইনুল হক সোহেল ২০১৮ সালের ১৮ এপ্রিল সকালে বগুড়া বিসিক শিল্পনগরীতে ‘গুঞ্জন মেটাল’ নামের নিজ মালিকানাধীন কারখানার দোতলার ছাদ থেকে পড়ে মারা যান। তার এ মৃত্যু নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছিলো। এক বছর আগে দ্বিতীয় ছেলে এনামুল হক জুয়েল (৫৫) অসুস্থ হয়ে মারা যান। গত সপ্তাহের ১ জুলাই চতুর্থ ছেলে রবিউল হক পাভেল (৪৩) ও ৬ জুলাই পঞ্চম ছেলে শফিউল হক রাফেল (৩৮) মৃত্যুবরণ করেন। এর আগে ২৮ বছর বয়সী এক নাতিও হারান শিল্পপতি বাশার। তিন বছরের ব্যবধানে চার ছেলে ও নাতিকে হারিয়ে আবদুল লতিফ বাশার বেশি অসুস্থ হয়ে পড়েন। 

এদিকে আট দিনের ব্যবধানে বাবা ও দুই ছেলের মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

মরহুমের তৃতীয় ছেলে আমেরিকাপ্রবাসী আমিনুল হক কোয়েল জানান, স্বামী, চার ছেলে ও নাতিকে হারিয়ে তার মা আয়েশা আক্তারও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তার মায়ের সুস্থতা এবং বাবা ও চার ভাইয়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী