বগুড়ায় ২৪ ঘণ্টায় ১৪ মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১২:৪৮আপডেট : ১২ জুলাই ২০২১, ১২:৪৮

বগুড়ায় সোমবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আট জন মারা গেছেন। এ সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২৭ জনের। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকার এক হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করে ৩২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩২ দশমিক ১২ শতাংশ। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ১৮৯ জন, শেরপুরে ২৮ জন, শাজাহানপুরে ২৭ জন, আদমদীঘিতে ২০ জন, গাবতলীতে ১৯ জন, শিবগঞ্জে ১২ জন, দুপচাঁচিয়ায় আট, ধুনটে সাত, সারিয়াকান্দি ও কাহালুতে পাঁচ জন করে, সোনাতলায় চার এবং নন্দীগ্রামে দুই জন রোগী রয়েছেন।

সূত্র আরও জানায়, রবিবার ঢাকায় পাঠানো ৫৪৪ জনের নমুনা পরীক্ষায় ১৫০ জনের, বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনায় ৯৪ জনের, জিন এক্সপার্ট মেশিনে ২১ জনের নমুনায় ১৫ জনের এবং অ্যান্টিজেন পরীক্ষায় ১৪২ জনের মধ্যে ৫০ জনের করোনা শনাক্ত হয়। অপরদিকে টিএমসি ও কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে ২৯ জনের নমুনায় ১৮ জনের শরীরে করোনা ধরা পড়ে। 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯ জন। এ নিয়ে জেলায় মোট ১৬ হাজার ৩৪ জন করোনা আক্রান্ত হলেন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৬৩৪ জন। এ সময় জেলায় মোট মৃতের সংখ্যা ৪৭৫ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন এক হাজার ৯২৫ জন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম