রাজশাহী মেডিক্যালে আরও ২২ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১২:০২আপডেট : ২২ জুলাই ২০২১, ১২:০২

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ২২ জন মারা গেছেন। বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে সাত জন (রাজশাহীর চার, নাটোরের একজন ও পাবনার দুই রোগী) এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জন মারা গেছেন। মারা যাওয়া ২২ জনের মধ্যে রাজশাহীর ১০, নাটোরের ছয়, নওগাঁর দুই ও পাবনার  চার জন রয়েছেন।

নতুন মারা যাওয়াদের মধ্যে ১৩ জন পুরুষ এবং নয় নারী রয়েছেন। এদের মধ্যে ১৩ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে দুই জন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে দুই জন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন। এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৮৯ জনে।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৩১ জন।  বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছেন ৪৩৪ জন। এদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছে ২০ জন।  করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৩৭ জনের মধ্যে ২১০ জনের করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬৬ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় চিকিৎসাধীন আছেন ৫৮ জন।

হাসপাতাল পরিচালক জানান, বুধবার রাতে দুই ল্যাবে রাজশাহীর ৭২ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৬ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৫ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার ছিল ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ। এছাড়াও গত সোমবার ২২ দশমিক ৯৭ শতাংশ এবং গত রবিবার ছিল ১৮ দশমিক ৫৯ শতাংশ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি