প্রেমিকাকে আইফোন কিনে দিতে বাবার সঙ্গে অপহরণ নাটক

বগুড়া প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ০০:৪৭আপডেট : ২৮ জুলাই ২০২১, ০০:৪৭

বগুড়ায় প্রেমিকার আইফোনের আবদার পূরণে আত্মগোপন করে অপহরণ নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি করেছে এক কলেজছাত্র। এ ঘটনায় ওই কলেজছাত্র ও তার বন্ধুকে আটক করেছে র‌্যাব।

তারা হলো সোনাতলা উপজেলার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ওবায়দুল সরকারের ছেলে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিবুল হাসান রিয়াদ (১৯), তার সহপাঠী বন্ধু জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়িহাটের প্রবাসী মইফুল আকন্দের ছেলে মুন্না হাসান (১৮)। 

মঙ্গলবার (২৭ জুলাই) তাদের অভিভাবকদের জিম্মায় দিয়ে মুচলেকা নেওয়া হয়। বগুড়া র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, রিয়াদের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক আছে। প্রেমিকা তার কাছে একটি আইফোন উপহার চায়। আবদার পূরণের বিষয়ে মুন্নার সঙ্গে আলোচনা করে রিয়াদ জানতে পারে আইফোনের দাম প্রায় লাখ টাকা। তখন বন্ধুর পরামর্শে অপহরণ নাটক সাজিয়ে বাবা ওবায়দুল সরকারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে লাখ টাকা আদায়ের সিদ্ধান্ত নেয়।

পরিকল্পনা অনুযায়ী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয় রিয়াদ। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পাননি। পরদিন রিয়াদের মা সোনাতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

২৬ জুলাই সকালে রিয়াদের মোবাইল নম্বর থেকে বাবার মোবাইলে কল আসে। অপরপ্রান্ত থেকে বলা হয়, রিয়াদকে জীবিত ফেরত পেতে হলে এক লাখ টাকা লাগবে। তখন রিয়াদ কান্নাকাটি করে জানায় অপহরণকারীরা টাকার জন্য তাকে মারপিট করছে। ছেলের কান্না শুনে বাবা টাকা দিতে রাজি হন। সেই সঙ্গে ছেলে অপহরণ হয়েছে জানিয়ে বগুড়া র‌্যাবের সহযোগিতা চান ওবায়দুল।

ঘটনার তদন্ত করতে গিয়ে র‌্যাব জানতে পারে রিয়াদ ও তার বন্ধু মুন্না টাকা আদায়ের জন্য অপহরণ নাটক সাজিয়েছে। অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার মধ্যরাতে বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে নাটক সাজানোর বিষয়টি স্বীকার করে তারা।

র‌্যাব কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, জিজ্ঞাসাবাদে রিয়াদ জানায় প্রেমিকাকে আইফোন কিনে দিতে অপহরণ নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ চেয়েছিল। পরিকল্পনা করে মোবাইল ফোন বন্ধ রেখে রিয়াদকে নিয়ে বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় ঘুরেছে মুন্না। তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবে না বলে মুচলেকা দিয়েছে তারা।

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের