কার্ভাডভ্যান চাপায় প্রাণ গেলো এনজিও কর্মকর্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ জুলাই ২০২১, ১৯:৩৮আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৬:০০

সিরাজগঞ্জের সলঙ্গার হরিণচড়ায় হাটিকুমরুল-বনপাড়া সড়কে কাভার্ডভ্যানের চাপায় আব্দুর জাওয়াদ (৩৫) নামের ব্র্যাক এনজিওর এক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কার্ভাডভ্যান চালককে আটক করা হয়েছে। নিহত জাওয়াদ রংপুরের কাওনিয়া থানার নিগদারপা গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে। তিনি ব্র্যাক এনজিওর উল্লাপাড়া উপজেলার ধরাইল শাখার মাইক্রো ফাইন্যান্স প্রকল্পের প্রগতি শাখার ক্রেডিট অফিসার (সিও) ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাক এনজিও সিরাজগঞ্জের তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রইছ উদ্দিন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বেলা ১১টার দিকে একটি কাভার্ডভ্যান রাজশাহী থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় হরিণচড়া বাজারের রাস্তা পারাপারের সময় জাওয়াদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে জাওয়াদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় চালক ও ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম