হাতি তাড়াতে গিয়ে আক্রমণে কিশোরের মৃত্যু, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মে ২০২৪, ১৫:৩৬আপডেট : ০১ মে ২০২৪, ১৫:৩৬

চট্টগ্রামের বাঁশখালীতে বুনো হাতির আক্রমণে মো. সিবাগতুল্লাহ রিজভী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত আড়াইটার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি ৪ নম্বর ওয়ার্ডের এক নম্বর গোদার পাড়-সংলগ্ন লিচুবাগান থেকে হাতি তাড়াতে গেলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পরিবার বুধবার (১ মে) হাতির বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা করেছেন।

নিহত কিশোর রিজভী বৈলছড়ি ইউনিয়নের কুলীনপাড়া এলাকার মৃত তৈয়ব উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রিজভী গত কয়েক মাস ধরে পূর্ব বৈলছড়ির একটি মুদির দোকানে চাকরি করতো। ওই দিন রাত ২টার দিকে তার পারিবারিক লিচুবাগানে হাতি আসার খবর পেয়ে আরও লোকজনের সঙ্গে হাতি তাড়াতে যায়। একপর্যায়ে বাগানে হাতির আক্রমণে গুরুতর আহত হয় রিজভী। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাঁশখালী গুনাগরী মা ও শিশু জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বৈলছড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. কপিল উদ্দীন জানান, রাত দুইটার দিকে একটি হাতি লিচুবাগানে প্রবেশ করে। খবর পেয়ে নিজের লিচুবাগানে হাতি তাড়াতে গেলে অন্ধকারে দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে যায়। এতে হাতির আক্রমণের শিকার হয় রিজভী।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মং থোয়াই হ্লা চাকমা বলেন, ‘হাতির আক্রমণে এক কিশোর মারা গেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় হাতির বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে