বগুড়ায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ০০:১৬আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০০:১৬

বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ (২৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (২ আগস্ট) সন্ধ্যার দিকে শহরতলির নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়ক এলাকায় তাকে চার-পাঁচ জনের একদল দুর্বৃত্ত এ হামলা করে। সজলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম জানান, সাংগঠনিক সম্পাদক সজল ঘোষের ওপর কারা ও কেন হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু নিশ্চিত হওয়া যায়নি। তিনি হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার দাবি করেন।

জানা গেছে, সজল ঘোষ বগুড়া শহরে রহমাননগর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী। তিনি সোমবার বিকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার দিকে শহরতলির নিশ্চিন্তপুর দ্বিতীয় বাইপাস মহাসড়ক এলাকায় যান। সেখানে ফাতেমা ফিলিং স্টেশনের পাশে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা পেছন থেকে তার উরুতে তিনটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।

/এমএএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি