রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৯ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ১০:৫৫আপডেট : ০৩ আগস্ট ২০২১, ১০:৫৫

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে করোনায় সাত ও উপসর্গে ১১ জন মারা গেছেন। এছাড়া নেগেটিভ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও এক জন। তাদের মধ্যে পুরুষ ৯ ও নারী ১০ জন। ১৯ জনের মধ্যে রাজশাহীর সাত, নাটোরের পাঁচ, পাবনার এক, চাঁপাইনবাবগঞ্জের চার ও নওগাঁর দুই জন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ভর্তি আছেন ৩৯২ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৩২ জন বাড়ি ফিরেছেন।

এদিকে সোমবার (২ আগস্ট) রাতে দুইটি ল্যাবে রাজশাহী জেলার ৩২৮টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৪ শতাংশ। রবিবার শনাক্তের হার ছিল ২৭ দশমিক ১৭ শতাংশ, শনিবার ৩২ দশমিক ৭১ শতাংশ, শুক্রবার ২৪ দশমিক ৩২ শতাংশ, বৃহস্পতিবার ২২ দশমিক ৮৮ শতাংশ এবং বুধবার ২৮ দশমিক ৯০ শতাংশ।

/এসএইচ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম