রাজশাহী মেডিক্যালের করোনা ইউনিটে আরও ১২ মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৭ আগস্ট ২০২১, ১০:৩৯আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১০:৩৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত আরও চার জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ জন। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মারা গেছেন আরও তিন জন। শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে এই ১২ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর তিন জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের একজন, নওগাঁর একজন, পাবনার দুই জন, কুষ্টিয়ার দুই জন ও সিরাজগঞ্জের একজন রয়েছেন।

তাদের মধ্যে আট জন পুরুষ ও চার জন নারীর পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চার জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৭ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে পজিটিভ শনাক্ত রয়েছেন ২০৩ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৩৩ জন, তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, শুক্রবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। শনাক্তের হার আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ২১ শতাংশে। আগের দিন বৃহস্পতিবার ছিল ২৩ দশমিক ৮২ শতাংশ।

/এমএএ/
সম্পর্কিত
আমার সন্তানের হাম ছিল না, হাসপাতালে ভর্তির পর আক্রান্ত হয়
যেভাবে রাজশাহী থেকে সারা দেশে ছড়িয়ে পড়লো হাম
হামের চিকিৎসা: রাজশাহী মেডিক্যালে যা দেখা গেলো
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি