সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ১৩:২১আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৩:২১

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিষাক্ত মদপানে তিন জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (৮ আগস্ট) শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও বহুলী ইউনিয়নের সরাইচন্ডী গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৯ আগস্ট) সকালে দুই জনের দাফন সম্পন্ন হয়েছে।

মৃতরা হলেন—রঘুনাথপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আব্দুল ওহাব (৩০), মৃত সিকিন আলীর ছেলে আব্দুল (৩০) এবং সরাইচন্ডী গ্রামের কানু শেষের ছেলে আবু তাহের (৫২)। 

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রবিবার রাতেই তিন জনের মৃত্যু হয়েছে। তিনটি মৃত্যুই অস্বাভাবিক। তারা মাঝে মাঝে মদপান করতেন। তবে মদপানে মৃত্যু হয়েছে কি-না সেটা এখনও জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, বিষাক্ত মদপানে তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। তাদের মধ্যে সকালে দুই জনকে দাফন করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আবু তাহেরের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ