কৃষিজমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ২২:২৬আপডেট : ০৯ আগস্ট ২০২১, ২২:২৬

বগুড়ার কাহালুতে কৃষিজমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে কৃষক বাবা ও পঞ্চম শ্রেণির স্কুলছাত্র ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাইকড় পশ্চিম হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুজন হলেন– পাইকড় পশ্চিম হিন্দুপাড়া গ্রামের মৃত চণ্ডী চন্দ্র প্রামাণিকের ছেলে গুপিনাথ চন্দ্র প্রামাণিক (৩৫) এবং তার ছেলে স্থানীয় আড়োলা কেজি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র নীরব চন্দ্র প্রামাণিক (১৩)।

পুলিশ, পাইকড় ইউনিয়নের চেয়ারম্যান মিটু চৌধুরী ও স্বজনরা জানান, করোনায় স্কুল বন্ধ থাকায় শিশু নীরব তার বাবাকে কৃষিকাজে সহযোগিতা করতো। সোমবার বিকালের দিকে গ্রামে নিজ জমিতে বাবা ও ছেলে মরিচের চাপা রোপণ করছিলেন। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রাঘাতে জমিতে থাকা বাবা ও ছেলে মারা যান।

কাহালু থানার ওসি জানান, বজ্রাঘাতে নিহত কৃষক বাবা ও স্কুলছাত্র ছেলের মরদেহ পরিবারকে দেওয়া হয়েছে। তাদের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

/এমএএ/
সম্পর্কিত
বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের