নওগাঁয় নেসকোর কন্ট্রোলরুমে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নওগাঁ প্রতিনিধি 
১৩ আগস্ট ২০২১, ১১:৩৮আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১১:৩৮

নওগাঁয় নেসকোর ৩৩/১১ হাজার কেভি উপকেন্দ্রের কন্ট্রোলরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কন্ট্রোল রুমের ব্রেকার ও অন্যান্য সরঞ্জামাদি পুড়ে গেছে। শুক্রবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণে নওগাঁ ও আশপাশের পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। 

স্থানীয়রা বলছেন, এর আগে এই স্টেশনে এত বড় দুর্ঘটনা কখনো ঘটেনি। কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নেসকোর কর্মকর্তারা জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দ ও একইসঙ্গে কন্ট্রোলরুমে আগুন দেখতে পান তারা। আগুন দেখতে পেয়ে তারা নওগাঁ ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নেসকোর নওগাঁ বিক্রয় ও বিতরণ (উত্তর) বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন জানান, অগ্নিকাণ্ডে কন্ট্রোল রুমের ব্রেকার, সুইচবোর্ড ও তারসহ অন্যান্য সব যন্ত্রাংশ পুড়ে গেছে। 

তিনি আরও জানান, কন্ট্রোলরুম সচল করতে কাজ শুরু করেছেন তারা। এছাড়া রাজশাহী থেকে প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও দুই থেকে তিনটি টেকনিক্যাল টিম রওনা হয়েছে। তবে কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী