শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সাড়ে তিন ঘণ্টা হাঁটলেন রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৭:৪২আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৭:৪২

তিন ঘণ্টা হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দেওয়ার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন খান। মঙ্গলবার (২৪  অগাস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে তিনি পদযাত্রা শুরু করে। পরে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দুপুর পৌনে দুইটার দিকে ফের একইস্থানে এসে পদযাত্রা শেষ হয়।   

ফরিদ উদ্দিন খান বলেন, করোনার প্রথম দিকে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ করার দাবি উঠেছিল। সেটিই প্রয়োজন ছিল। কিন্তু এখন বাংলাদেশসহ সর্বমোট ১২টি দেশ ছাড়া সবদেশেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের দেশে করোনা পরিস্থিতি ভালো। তাছাড়া  দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা শিক্ষা থেকে ঝরে পড়ার হার বাড়ছে, শিক্ষার্থীরা  মানসিক সমস্যায় ভুগছে। এখন আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার যৌক্তিকতা নেই। তাই দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আমার এই মৌন পদযাত্রা।

এর আগে গত রোববার ফরিদ উদ্দিন খান নিজের ফেসবুক টাইমলাইনে জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে নীরব পদযাত্রা করবেন। পদযাত্রা কর্মসূচিতে তিনি নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ১০ মিনিট করে অবস্থান করবেন।

পূর্বঘোষণা অনুসারে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন খান নীরব পদযাত্রা শুরু করেন। এ সময় তার সঙ্গে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মোমিন অংশ নেন। তারা হেঁটে হেঁটে নগরের কাজলা, তালাইমারি ও সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে রাজশাহী কলেজ অবস্থান করেন। পরবর্তীতে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজের সামনে কিছুক্ষণ করে অবস্থান করেন।
 
পরে বর্ণালীর মোড়, ভদ্রা মোড় হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে এসে কিছুক্ষণ অবস্থান  করেন।  সেখান থেকে বেলা পৌনে দুইটার দিকে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে তাদের কর্মসূচি শেষ হয়।

প্রায় সাড়ে তিন ঘণ্টার এই নীরব পদযাত্রায় তারা প্রায় ১৫ কিলোমিটার পথ  অতিক্রম করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি