সিরাজগঞ্জে সড়কে ঝরলো ৪ প্রাণ

সিরাজগঞ্জ প্রতিনিধি 
২৫ আগস্ট ২০২১, ০৯:২৪আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৯:২৪

সিরাজগঞ্জের ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় তিন অটোভ্যান যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ থানাধীন খালকুলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আরও একজন নিহত হন। 

পৃথক দুর্ঘটনায় চার জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী। 

নিহতরা হলেন, পাঁচলিয়া গ্রামের মৃত ফুলচাদের ছেলে হায়দার আলী (৬০), একই গ্রামের মৃত খোদা মোতাহের হোসেনের ছেলে খোদা বক্স (৫০) ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের শাহাদত হোসেন (৫৫)। তবে খালকুলা এলাকায় নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হন কয়েকজন যাত্রী। পরে পাঁচলিয়া বাজার ফুট ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী রড বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তিন জন নিহত হন।

ওসি শাহজাহান আলী বলেন, ভোর ৬টার দিকে উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। অন্যদিকে মহাসড়কের খালকুলা এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে আরেকজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মৃতদেহগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও দুর্ঘটনার মূল কারণও জানার চেষ্টা চলছে। তবে ট্রাকটি শনাক্ত করতে না পারায় আটক করা যায়নি বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান