ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর মারধরে বাবার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৫:৩২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৭

বগুড়ার শেরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীর মারধরে লুৎফর রহমান (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। লুৎফর রহমান স্থানীয় নগর জেএম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লুৎফর রহমানের ছেলে ডা. মশিউল আলম কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। কিছুদিন আগে এলাকায় বাঁশঝাড়সহ তিন শতক জায়গা কেনেন লুৎফর। সেখানে প্রতিবেশী আবদুল হামিদের ছেলে আবদুল মান্নান ও মামুন বাড়ির আবর্জনা ফেলতেন। এ নিয়ে কিছু দিন আগে বিবাদ হলে প্রতিবেশীরা মিলে মীমাংসা করেন।

বুধবার সকাল ৯টার দিকে মশিউল আলম সেখানে গাছ লাগাতে যান। এ সময় মামুন, মান্নান ও তাদের লোকজন বাঁশ দিয়ে তাকে মারধর করেন। মশিউলের চিৎকারে লুৎফর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি এগিয়ে এলে মামুন তাকে মারধর করে ধাক্কা দেন। এতে মাটিতে পড়ে ঘটনাস্থলেই লুৎফর রহমানের মৃত্যু হয়।

ওসি শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুপুর পর্যন্ত কোনও মামলা হয়নি।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের