হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন হাসান আজিজুল হক

রাজশাহী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৩

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রায় তিন সপ্তাহ চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে রাজশাহীর বাসায় ফিরেছেন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ বকুল বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘স্যারের (হাসান আজিজুল হক) শারীরিক অবস্থা এখন ভালো।’

হাসান আজিজুল হকের ছেলে ড. ইমতিয়াজ হাসান গণমাধ্যমকে জানান, ‘বাবা এখন শঙ্কামুক্ত। যেসব সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সেগুলো কেটে গেছে। জটিল কোনও সমস্যা নেই। তবে ছোটখাটো যেসব সমস্যা রয়েছে, সেগুলো বাসায় রেখে চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে। দীর্ঘ সময় শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করতে হবে। বাসাতেই সেসব পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও ডায়াবেটিস িও হার্টে সমস্যা রয়েছে।’

গত ২১ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসান আজিজুল হককে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়। এদিন প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন। ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত ৩১ বছর অধ্যাপনা করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে নগরের চৌদ্দপায় এলাকার আবাসিক এলাকা ‘বিহাস’-এর নিজ বাসা ‘উজান’-এ বসবাস করছেন।

/এসএইচ/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
ঈদের ছুটিতে মিটফোর্ডে রোগীর চাপ, চিকিৎসাসেবায় ভোগান্তি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম