ডিগ্রি না থাকলেও তিনি ডাক্তার, দিতেন প্রেসক্রিপশন 

নাটোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৯

চিকিৎসা বিদ্যা বিষয়ে কোনও ডিগ্রি না থাকলেও নিজস্ব প্যাডে নামের আগে বসিয়েছেন ডাক্তার শব্দটি। রীতিমতো রোগী দেখার পাশাপাশি দিতেন ব্যবস্থাপত্র। এভাবে দীর্ঘদিন ধরেই প্রতারণা চালিয়ে আসছিলেন গুরুদাসপুর উপজেলার বাসিন্দা এ এস আজাদ (৬২)। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের অভিযানে আটক হন তিনি। 

পরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল ভুয়া ডাক্তার আজাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।

নাটোরের র‌্যাবের কোম্পানি কমান্ডার সানরিয়া চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত এ এস আজাদ (৬২) গুরুদাসপুর উপজেলার পারগুরুদাসপুর এলাকার হাসেন আলী মুন্সির ছেলে।

কোম্পানি কমান্ডার সানরিয়া চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচকৈড় বাজারে অভিযান চালানো হয়। এসময় ডিগ্রি না থাকলেও ডাক্তার হিসেবে পরিচয় এবং অবৈধভাবে প্রেসক্রিপশন দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৪ ধারা মোতাবেক আজাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ