বৃদ্ধ ইব্রাহিম হত্যা: দ্বিতীয় স্ত্রী ও ছেলে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩০

বগুড়ার কাহালুতে বৃদ্ধ ইব্রাহিম আলী (৭৫) হত্যার ঘটনায় দীর্ঘ ২৫ মাস পর তার দ্বিতীয় স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাখরা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই জন হলেন- কাহালুর বাখরা গ্রামের নিহত ইব্রাহিম আলীর দ্বিতীয় স্ত্রী মোর্শেদা খাতুন (৪৯) ও তাদের ছেলে শওকত আলী (৩০)। নিহতের প্রথম পক্ষের ছেলে সারোয়ার হোসেন আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে সিআইডি।

বগুড়া সিআইডির সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেননি। তাদের দেওয়া কিছু তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, জমি নিয়ে বিরোধে দ্বিতীয় স্ত্রী ও ছেলে তাকে চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর পিটিয়ে হত্যা করেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সিআইডির এ কর্মকর্তা জানান, গ্রেফতার মা ও ছেলে এজাহার নামীয় আসামি। তথ্য-প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার দুপুরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তবে তারা হত্যার দায় স্বীকার না করলেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। এতে নিশ্চিত হওয়া যায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই এরাই অন্যদের সহযোগিতায় বৃদ্ধ ইব্রাহিম আলীকে চেতনানাশক খাইয়ে অচেতন করার পর লাঠি ও রড দিয়ে পিটিয়ে হত্যা করেন।

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম