শিক্ষার্থীদের চুল কাটা: শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিথিল হলো আন্দোলন 

সিরাজগঞ্জ প্রতিনিধি 
০২ অক্টোবর ২০২১, ১৩:০৪আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৮:৫৮

শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন শিথিল করে প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবিতে তিন দিন ধরে ভিসিসহ কয়েকজনকে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে মোবাইলফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষার্থীদের দাবি, শিক্ষামন্ত্রী আন্দোলন বন্ধ করে দাবির বিষয়ে তার ওপর আস্থা রাখতে বলেছেন। পরে তারা সিদ্ধান্ত নিয়ে দুপুর ১২ টার দিকে আন্দোলন শিথিলের ঘোষণা দেন। 

 আন্দোলনের মুখপাত্র অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এ.কে.এম নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা শিক্ষামন্ত্রীর আশ্বাসে ও তদন্ত কমিটির ওপরে আস্থা রেখে আপাতত সব অবরোধ ও আন্দোলন শিথিল করছি। তবে অফিস চলাকালে আমরা শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। আমাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলনে যাবো।

অন্যদিকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। 

 তবে এ বিষয়ে রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান ও পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান লায়লা ফেরদৌস হিমেল ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফের সঙ্গে কথা বলার জন্য তাদের মোবাইলফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।  

উল্লেখ্য, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে অনশন ও অবরোধসহ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। এ সময় সর্বমোট পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে চিকিৎসাও নিয়েছেন। 

আরও পড়ুন:

চুল কাটার ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবরুদ্ধ

‘চুল কাটা ছাত্রদের চিনি না’ বলায় ফের উত্তপ্ত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

তিন পদ থেকে সরে দাঁড়ালেন শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া শিক্ষিকা 

সেই শিক্ষক বরখাস্ত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

ভিডিও প্রকাশ: কাঁচি হাতে চুল কাটার অপেক্ষায় সেই শিক্ষিকা

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের