ট্রাকে চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় মৃত্যু 

নাটোর প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ১৩:৪৬আপডেট : ০২ অক্টোবর ২০২১, ১৪:১১

নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় শনিবার (২ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় চালকের সহকারী নিহত হয়েছেন। এসময় চালক আহত হন। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত সহকারী চালকের আসনে থাকায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের।
 
নিহত হেলপারের নাম সোহেল (২১)। তিনি সদর উপজেলার বিপ্রহালসা এলাকার সুলতানপুরের ফয়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে আহত চালকের নাম ইদ্রিস আকী (৩০)। তিনি বিপ্রহালসা এলাকার আটরাইল গ্রামের করিমের ছেলে।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আখতার হামিদ খান বলেন, সকালে শহরের হরিশপুর বাইপাস থেকে রাজশাহীর দিকে ট্রাকটি যাচ্ছিল। পিটিআই মোড়ে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হাড়িয়ে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশের এক গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই সহকারী সোহেলের প্রাণ হারায়। এ সময় চালক ইদ্রিস আহত হন।

সদর থানার ওসি মনসুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনার সময় চালকের আসনে ছিলেন চালকের সহকারী।

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী