খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ 

নাটোর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ১৪:৩৬আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৪:৩৬

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি এলাকায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ওই আসামিকে কোর্টে চালান দেওয়া হয়। গ্রেফতার রবিউল ইসলাম পেশায় ভ্যানচালক।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেলিম এবং ওসি আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই সেলিম জানান, সোমবার (৪ অক্টোবর) রাত ৭ টার দিকে ওই শিশুটিকে দোকানে থেকে খাবার কিনে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায় আসামি। এক পর্যায়ে প্রতিবেশীর বাড়ির ছাদে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে শিশুর বাবা বাদী হয়ে রাতেই মামলা দায়ের করেন।

মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুমাইনগর গ্রামে আত্মগোপনে থাকা আসামিকে গ্রেফতারের পর দুপুরে তাকে আদালতে উপস্থিত করা হয়। 

/টিটি/
সম্পর্কিত
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি